মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে ভৈরবে সাংবাদিকদের সাথে যৌথবাহিনীর মত বিনিময়ও আলোচনা সভা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

 

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারে ভৈরবে সাংবাদিকদের সাথে যৌথবাহিনীর মত বিনিময়
অবৈধ অস্ত্র উদ্ধার সম্পর্কিত অভিযান এর বিষয়ে সাংবাদিকদের সাথে প্রশাসন, সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রেদুয়ান আহমেদ রাফি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন, ক্যাপ্টেন মো. রায়হান রেজা, ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলামএবং মতবিনিময় সভায় ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরিন বলেন, ২০০৯ সাল থেকে যতগুলোর অস্ত্র লাইসেন্স দেয়া হয়েছিল সেগুলোর লাইসেন্স গত ৪ সেপ্টেম্বর বাতিল করেছে অন্তবর্তীকালীন সরকার। এর আগে বেশ কয়েকদিন বৈধ ও অবৈধ অস্ত্রগুলো থানায় জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর ওইদিন বিকালে ভৈরব থানা লুটপাট, ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অধিকাংশ অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করলেও থানা থেকে কিছু অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা
পরে ভৈরববাসীর সহযোগিতায় অনেক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এরপরও অনেক অস্ত্র দুষ্কৃতিকারীদের কাছে রয়ে গেছে। সরকারের পক্ষ থেকে বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা নির্দেশনা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে ভৈরবে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথবাহিনীর মাধ্যমে অভিযান পরিচালনা কাজ চলবে।
এবং ভৈরব সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ বক্স রয়েছে,প্রকাশ্যে যদি কেউ কিছু বলতে না চাই তারা অভিযোগ বক্সে তথ্য দিলে দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবেন এবং নাম ঠিকানা গোপন রাখা হবে সঠিক তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান, ছিনতাই প্রতিরোধ ও চাঁদাবাজী বন্ধের জন্য কাজ করবেন যৌথবাহিনী। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি বলেন ভৈরবের মানুষের রক্ষায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভৈরববাসী ঐক্যবদ্ধ হতে হবে। লে. কর্ণেল ফারহানা আফরিন সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন,এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভৈরবের থানা থেকে লুট হওয়া ২১টি অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী কাজ করবে বলে জানান তিনি।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভামায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102