রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই(নিসচা)ভৈরব শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,সাংবাদিক মোঃ আলাল উদ্দিনের মমতাময়ী মাতা মরহুমা রোকেয়া বেগমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সাংবাদিক আলাল উদ্দিনের কনিষ্ঠ বোন রীনার উদ্যোগে ছনছাড়া এতিমখানায় দুই শতাধিক এতিম ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।এ ছাড়া শনিবার বাদ আছর নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার কার্যালয়ে মরহুমা রোকেয়া বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে নিসচা ভৈরব শাখার সহ-সভাপতি ও ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিসচার পৃষ্ঠপোষক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক, সহ-সভাপতি জসিম উদ্দিন রবীন, সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন বিএসসি, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।এ সময় আরও উপস্থিত ছিলেন নিসচার কার্যনির্বাহী সদস্য শাহীনা আক্তার নীলিমা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ এনামুল হক, হাজী মোঃ কুদ্দুস হক, মোঃ লোকমান হোসেন, ফারজানা সাদেহা, রঞ্জিতা বেগম এবং সাধারণ সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জুয়েল মিয়া, হাসিনা বেগম, রুনা লায়লা, পারভীন বেগম, শফিকুল ইসলামসহ নিসচা পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ভৈরব উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী ও মুফতি আরিফুল ইসলাম যুক্তিসাহী।
দোয়া শেষে মরহুমা রোকেয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।উল্লেখ্য, মরহুমা রোকেয়া বেগম ২০২৪ সালের ১২ আগস্ট রাত ১০টায় ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102