ভৈরব কুলিয়ারচর প্রতিনিধঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভৈরব হাইওয়ে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন,মঙ্গলবার (৪আগস্ট)রাত আনুমানিক১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,ভৈরব হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপের চাকায় হাওয়া দেওয়ার কাজ চলছিলএ সময় সামনে থেকে আসা ধানের কুশা (খড়)বোঝাই একটি আন্তঃজেলা ট্রাকের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্রাস্ট) হলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পুলিশের পিকআপের ওপর হেলে পড়ে।
এতে পিকআপে থাকা পুলিশ কনস্টেবল পারভেজ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন,আকস্মিক এ দুর্ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার পর দায়িত্বে থাকা টিএসআই জাকির হোসেন ও সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাকের নিচে চাপা পড়ে থাকা কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় টহলরত পুলিশের পিকআপে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাকা বিস্ফোরিত হয়ে সেটি পিকআপের ওপর হেলে পড়লে কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই প্রাণ হারান।
সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে ভৈরব হাইওয়ে পুলিশদের নেমে এসেছে গভীর শোক,মরহুমের জানাজার নামাজ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।