ভৈরব প্রতিনিধঃ
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
আজ ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে
ভৈরবের ছাত্র সমাজ ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
ছাত্র সমাজ ত্রাণ সংগ্রহ মুড়ি, বিস্কুট, বিশুদ্ধ পানি, নানা জাতীয় শুকনো খাবার থেকে শুরু করে কাপড়-চোপড়, নগদ টাকা, তেল, চাল, লবন, স্যানিটারি প্যাডসহ প্রয়োজনীয় হতে পারে এমন সব কিছুই ত্রাণ তহবিলে দিচ্ছে মানুষজন।
শিক্ষার্থীরা বলছেন আমি বন্যার্তদের দুর্দশা দেখে নিজেকে স্থির রাখতে পারছি না। পথচারী ও এলাকাবাসীরা সবাই অংশগ্রহন করছেন। আগামীকাল পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
যে যেভাবে পারেন সহজোগিতা করেন।
নগদ টাকা, চিড়া,মুড়ি, বিস্কিট,গুড়, ডায়াপার,সেনোরা।
লুঙ্গি,গামছা,শাড়ি, বিছানার চাদর,পাজামা,বাচ্চাদের কাপড় (পুরাতন হলেও সমস্যা নেই,ধোয়া ও ফ্রেশ থাকলেই হবে) যে যা পারেন দিয়ে যান।
সময়ক্ষেপন করবেন না দয়াকরে।
ঠিক এই মুহুর্তে আপনাদের সহজোগিতা ছাড়া কোন ভাবেই এই আকস্মিক দূর্যোগ থেকে উত্তরন সম্ভব নয়।