ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জ ভৈরবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছেএমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়।পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা।
দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।ভৈরব বাজারের বিভিন্ন কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা ভৈরব বাজারে মনিটরিংয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ-রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেনএ ছাড়া লবণ ব্যবসায়ী এর সাধারণ সম্পাদক আলী হোসেন এর সঙ্গে বৈঠক করেন।
তাদের অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার
আহ্বান জানান শিক্ষার্থীরা। কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারাএ সময় ইজারা ফি কমানো, চাঁদাবাজি বন্ধসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যাবসায়ীরা। এবংছাত্র সদস্যদের হাতে ভৈরব লঞ্চঘাটের কিছু চাঁদাবাজ ধরা পড়েছে।