বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ১৭:৫৯
ভৈরবে ট্রাকের চাকার নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গাছ বোঝাই ট্রাকের চাকার নিচে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটাই পানাউল্লারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. শাহিন মিয়া (৪৫) ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত জজ মিয়ার ছেলে। তিনি ভৈরব উপজেলা পাদুকা মেটেরিয়াল ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জুয়েল স্বাধীন বাংলা কে বলেন, ‘নিহত মো. শাহিন মিয়া বাজিতপুর থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ভৈরবে আসছিলেন। একই দিকে নেত্রকোণা থেকে কাঠ বোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাচ্ছিল। ভৈরবের পানাউল্লারচর বাজার এলাকায় পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাক। এসময় মোটরসাইকেল চালক মো. শাহিন মিয়া ট্রাকের পেছনের চাকার নিচে পরে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম কে নিহত মো. শাহিন মিয়া ধাক্কা দিয়ে রাস্তার এক পাশে ফেলে দেই তাতে বেঁচে যান অপর আরোহী সিয়াম।’

 


ওসি আরও বলেন, ‘ঘটনার পর পরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় জনতা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। ট্রাকচালক সিরাজুল ইসলাম নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার রহিছ উদ্দিন ছেলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলমান।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, ট্রাকের ড্রাইভার ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102