বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ছিনতাইকৃত টাকা উদ্ধারে আইজিপি পুরস্কার ও মাদক উদ্ধারে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসারের পুরস্কারে ভূষিত ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

 

রিপোর্ট, শামীম আহমেদ :
ছিনতাইকৃত টাকা ও মাদক উদ্ধারের জন্য আইজিপি পুরস্কারে ভূষিত হলেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
কিশোরগঞ্জের ১৩টি থানার মধ্যে ভৈরব থানার পুলিশ মাদক উদ্ধারে প্রথম হওয়ায় ১০ জুন সোমবার বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা ও কল্যাণ সভায় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ও এএসআই ফরিদুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এছাড়াও ওই সভায় ছিনতাইকৃত টাকা উদ্ধারে অবদান রাখায় ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম ও সেকেন্ড অফিসার এসআই আব্দুর রহমানের হাতে আইজিপি পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবঃ) মো. আল আমিন।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, মাদক ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত কাজ করে যাচ্ছে পুলিশ। এসব অপরাধ আগের চেয়ে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মাঝে মধ্যে কিছু বিছিন্ন ঘটনা ঘটে যায়। অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। পুলিশ ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এসব কাজের জন্য মুল্যায়িত হওয়ায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102