ভৈরব প্রতিনিধি
তীব্র তাপদাহে খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম
দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। হাসপাতালেও বেড়েছে রোগীর সংখ্যা। এরকম গরমের মধ্যে সাধারণ মানুষের রিকশাচালক ও পথচারীদের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম


আজ বিকাল ৪টায় ভৈরব দুর্জয় মোড় এলাকায়, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম এর নেতৃত্বে রিকশাচালক, বাসের হেলপার, বাসের যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে।
তীব্র তাপদাহের মধ্যে পুলিশের পক্ষ থেকে পানি এবং স্যালাইন পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রিক্সা চালকরা ও সাধারণ মানুষ বলেন, এই তীব্র গরমের মধ্যে পুলিশের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। এই কাজ চলমান থাকলে আরও ভালো হবে।
রিক্সাচালক হারুন বলেন আমরা এত বছর রিক্সা চালক জীবনে কখনো দেখিনি এরকম মহৎ কাজ পুলিশরা করতে,
আজ ভৈরব থানার অফিসার ইনচার্জ এরকম কাজ করে, আমাদের মনে জায়গা করে নিয়েছে ওনাকে ধন্যবাদ জানাই এরকম কাজ যেন চলমান থাকে
পথচারী আরাফাত বলেন, শুধু পুলিশ না যাদের সমর্থ আছে তাদের সবাইকে এগিয়ে আশা উচিত। পুলিশ আজ যে কাজটি করছেন এটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সাধারণ জনগনের পাশে দাঁড়ানোর জন্য ভৈরব থানার পুলিশকে ধন্যবাদ জানাই।

সাধারণ মানুষ আরও বলেন, আমরা চাই পুরো দেশজুড়ে এভাবে সাধারণ মানুষের মধ্যে পানি এবং স্যালাইন বিতরণ করা হোক।
প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে পানি পান করতে পারে যতদিন পর্যন্ত তাপদাহ থাকবে ততদিন পর্যন্তপুলিশের পক্ষ থেকে পানি এবং স্যালাইন বিতরণ চলমান থাকবে।
রিক্সা চালকরা বলেন সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহবান জানাই , পথচারী অসহায় ও দরিদ্র মানুষে পাশে দাঁড়ানোর জন্য