রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

নরসিংদীতে ইউ পি সদস্য কে গুলি পরে জবাই করে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে প্রথমে গুলি করে ও পরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল আহাম্মদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য নিহত রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে যান। কাজ শেষে পৌনে ২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ওই সময় প্রাইভেটকারে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে হত্যার এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে, গেল আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিহত রুবেলের সঙ্গে একই ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইমরুল। ওই সময় দুই প্রার্থীর মধ্যে একধিকবার হামলা-মামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ওই নির্বাচনে কেন্দ্রে প্রভাব দেখিয়ে নিহত রুবেল বিজয়ী হন। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে।

মাদবধী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102