রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

জয়পুরহাটে ২০টি স্বর্ণের বারসহ দুই পাঁচারকারী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের সীমান্ত ঘেঁষা ভারতে পাচারকালে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ২ শত ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ২ জন সোনা পাচারকারীকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি সদস্যরা।
গত শুক্রবার (২৯ মার্চ) বিকালে ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার উচনা এলাকা থেকে সোনাগুলোসহ তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন,একই উপজেলার উচনা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)। সন্ধ্যায় ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

একই দিন সন্ধ্যায় জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক দল পাচারকারী ভারতে সোনা পাচার করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ১৯৯ ভরি ১২ আনা ২ রতি ওজনের ২০টি স্বর্ণের বার, চোরা চালান কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ সোনা পাচারকারীদের আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা হবে। পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ রাতেই আটককৃতদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102