বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা বলা মুশকিল: পাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেছেন, আগামী বিপিএলে আরও ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা বলা মুশকিল। আমাদের আসলে সক্ষমতাও দেখতে হবে। যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। তিনি বলেন, আমরা এই সময় না করে টাইম স্লটটা যদি এদিক সেদিক করতে পারতাম তাহলে আমরা অনেক ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নাই।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ঐতিহাসিক ৭ই মার্চ উদ্‌যাপন’ আয়োজনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বিপিএল শেষ হওয়ার সাথে সাথে শ্রীলঙ্কা সিরিজ খেলতে হচ্ছে। আমাদের তো একটা মিনিমাম ব্রেক দেয়া লাগে। তারপরে এখন শুরু হচ্ছে প্রিমিয়ার ডিভিশন লীগ। সামনে আরও সিরিজ, বিশ্বকাপ। টাইম স্লটটা যত বড় হবে, টাইম স্লট পাওয়া তত কঠিন হবে। বাইরের অবকাঠামোগুলো সব জায়গায় এরকম নেই যে, আমরা ৪-৫টা টিম নিয়ে একটা জায়গায় খেলতে পারি। স্টেডিয়াম আছে কিন্তু অন্যান্য আনুষঙ্গিক জিনিস যেমন হোটেল দরকার সব জায়গায় সে সুযোগগুলো নেই।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ নিয়ে পাপন বলেন, আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারব। তামিম নাই, সাকিব নাই, মুশফিক নাই এরপরেও ওরা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরণ দেখে মনে হয়েছে এখন টি টোয়েন্টি খেলতে আমরাও পারি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102