বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে প্রায় ৮৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় শাড়িসহ আটক দুই আসামি কে।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৯৪ বস্তা ভারতীয় শাড়িসহ দুই আসামিকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ভৈরব পৌর শহরের নিউটাউন মোড়ের তাদের আটক করা হয়।
আটকরাহলো পিরোজপুরের ভান্ডারিয়া থানার গৌরীপুর আদর্শগ্রামের সেলিম হাওলাদারের ছেলে মো. আলামিন হাওলাদার (৪০) ও সুনামগঞ্জ জেলার সদর এলাকার মাইজবাড়ী পূর্বপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে মো. আক্তার হোসেন (২২)।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃসফিকুল ইসলামএর নেতৃত্বে এসআাই মুহাম্মদ মাজহারুল ইসলাম ওসঙ্গীয় ফোর্স সহ
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের নিউটাউন ওয়ালটন শো-রুমের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে একটি কার্ভাড ভ্যান আটক করা হয়। এসময় গাড়িতে থাকা আল আমিন ও আক্তার হোসেনকে আটক করতে পারলেও রেজা (৪৮) ও মতি (৫২) নামের দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। আটকের পর তাদের সাথে থাকা কাভার্ড ভ্যান তল্লাশি করে ৯৪ বস্তা ভারতীয় শাড়ি পাওয়া যায়।
এ বিষয়ে

ভৈরব থানা অফিসার ইনচার্জ মো.(ওসি) সফিকুল ইসলাম বলেন, পবিত্র ইদুল ফিতর উপলক্ষে চোরাচালানকারিরা সক্রিয় রয়েছে। বিশেষ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা কভার্ড ভ্যানে প্রায় ৯৪ বস্তায় ৩ হাজার ৩৫০ পিস শাড়ি পাওয়া যায়। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক মূল্য অনুমান ৮৩ লাখ ৮৫ হাজার
তিনি আরও জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় তৈরী পণ্য চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এনে দেশের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করেন।

উদ্ধারকৃত মালামাল ও আসামীগনের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102