মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ঢাকা-সিলেট মহাসড়কে বিপুল পরিমাণ গাঁজাসহ মাইক্রোবাস জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ। সোমবার (২ মার্চ২০২৬) ভোর রাত ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকা থেকে গাঁজাসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) ভোর ৪টার দিকে সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এর নির্দেশনায় মহাসড়কের বিশ্বরোড একটি বিশেষ পুলিশ চেকপোস্ট বসায়। এ সময় আশুগঞ্জগামী সন্দেহজনক একটি মাইক্রোবাসকে সিগনাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ পিছন থেকে গাড়িটি ধাওয়া করলে অজ্ঞাত নামা ড্রাইভার মাইক্রোবাসটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে খাঁটিহাতা হাইওয়ে থানা সৃষ্টির পর থেকে উক্ত থানার কর্তৃক পরিচালিত মাদক বিরোধী অভিযানের মধ্যে এটি সবচেয়ে বড় অভিযান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102