মোঃ আলাল উদ্দিন।
ভৈরবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে, আজ ৭ জুন ২০২৫ খ্রিঃ শনিবার সকাল ৭•৩০টায় ভৈরবের ঐতিহ্যবাহী ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-আজহার নামাজ অনুষ্ঠিত হয়, এতে ইমামতি করেন ভৈরব উপজেলা আলেম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল- আমিন,উক্ত ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম,নিরাপদ সড়ক চাই ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সহ-সাধারন সম্পাদক ও উপজেলা যুবদল আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ আফজাল নিসচা কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন,নিসচা সদস্য, ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী জামান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ,নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই। মুসল্লিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নিসচা সভাপতি মোঃ আরিফুল ইসলামের সাথে কুলাকুলি ও কুশল বিনিময় করেন। এবং অনেকেই ফটোসেশনে মিলিত হন।