রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

ভৈরবে ছিনতাইরোধ বিক্ষোভ সমাবেশ করল নাগরিক সমাজ।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

ভৈরবে ছিনতাইরোধে ও বিক্ষোভ সমাবেশ করা হয়, আজ শুক্রবার সকাল ১২ টায় বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে নাগরিক সমাজ কমিটির আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়,সমাবেশে সভাপতিত্ব করেন ভৈরব চেম্বারের সাবেক সহ-সভাপতি আর এ মারুকী শাহিন, পরে তারা ভৈরব থানার অফিসার ইনচার্জ,ওসি,এর মাধ্যমে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কাছে এবিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে,সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, যুবদল নেতা আল-মামুন,পৌর কাউন্সিলর মোঃ আক্তারুজ্জামান,সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, মোঃ আলাল উদ্দিন,সজীব আহমেদ,পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল,আমিন,স্থানীয় নেতা এনকে সোহেল,শ্রমিক নেতা মোঃ হানিফ,ভৈরব চেম্বার পরিচালক তানভির,গণ অধিকার পরিষদে নেতা ইমতিয়াজ কাজল প্রমূখ,
সমাবেশে বক্তারা বলেন,গত ৫ আগস্টের পর থেকে ভৈরবে আইনশৃংখলার মারাত্মক অবনতি হয়েছে, প্রতিদিন শহরে চুরি,ছিনতাই,ডাকাতি,মাদক ব্যবসা, সেবন,খুন,মারামারি,সংঘর্ষসহ নানা অপরাধের ঘটনা ঘটলেও পুলিশ দমন করতে পারছেনা,গত বুধবার ট্রাক চালক সজীব মিয়াকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে খুন করলেও পুলিশ এখনও পর্যন্ত অপরাধীকে গ্রেফতার করতে পারেনি এর আগে গত কয়েকমাসে অনেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শহরে এতে ছিনতাইয়ের সময় একাধিক পথচারী ছুরিকাঘাতে আহত হয়,ভৈরবে মাদক ব্যবসা ও সেবন বেড়ে গেছে, মাদকাসক্তরা মাদক সেবনের টাকা যোগার করতে ছিনতাই করে মানুষের টাকাপয়সা ছিনিয়ে নেয়,
বক্তারা ওসিকে দোষারোপ করেন,ভৈরবকে নিরাপদ শহর করতে হলে পুলিশকে সক্রিয় হতে হবে,তাদের দাবি আইনশৃংখলা দমনে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুসিয়ারি দেন তারা,সমাবেশ শেষে বক্তারা একটি স্মারকলিপি প্রদান করেন ওসির কাছে,
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ,ওসি,খন্দকার ফূয়াদ রাহানী বলেন,আইনশৃংখলা দমনে পুলিশ কাজ করছে। গত বুধবার ট্রাক চালক খুনের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা রাত সাড়ে ৩ টায় ঘটনাটি ঘটে একটি নির্জন এলাকায়,ঘটনার অপরাধীদের ধরতে পুলিশ চেষ্টা করছে,শহরে ছিনতাইরোধসহ মাদক প্রতিরোধ, অপরাধ দমনে আমরা প্রতিদিন চেষ্টা করছি,ইতিমধ্যই কম হলেও অন্তত ৫০ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছি তারা আদালত থেকে জামিন নিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে,ভৈরবের অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102