মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

হাঁস চুরির অভিযোগে মারধর যুবকের রহস্য জনক মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে হাঁস চুরির অভিযোগে মারধর ঘটনায়যুবকের রহস্য জনক মৃত্যু খবর পাওয়া গেছে। পরিবারের অভিযোগ পিটিয়ে ইঁদুরের ট্যাবলেট খাওয়ানোর পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের দাবি মায়ের বকাবকিতে নিজ ঘরে ইঁদুরের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পৌর শহরের কালিপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবত জনি মিয়া (১৯) ওই এলাকার জয়নাল মিয়ার ছেলে। অভিযুক্তরা হলেন প্রতিবেশী হারুণ মিয়ার ছেলে আল আমিনসহ তার সাঙ্গপাঙ্গরা।

স্থানীয়রা জানান, ২৩ এপ্রিল রাতে হারুণ মিয়ার ঘরের ৭টি হাঁস চুরি হয়। সকালে জনির মাধ্যমে হাঁস উদ্ধার হলেও। হাঁস চুরির ঘটনায় কয়েকজন যুবক জনিকে মারধর করে৷ পরে জনি বাড়িতে গিয়ে বমি করে। পরক্ষণে তার মা চিৎকার চেচামেচি করে ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে জনি মৃত্যু বরণ করে। জনি পরিবারে ১ মাত্র ছেলে। তার তিন বোন রয়েছে। জনি বাড়ির পাশে একটি বস্তার গুদামে কাজ করে। জনি মাদকাসক্ত ছিল।
এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের মা মরিয়ম বেগম বলেন, রাতে আমার ঘরের হাঁস চুরি হলে সকালে জানতে পারি জনি চুরির সাথে জড়িত আছে। সাথে বলাই নামের এক চোরও রয়েছে। জনির দেয়া তথ্য আমার চুরি হওয়া ৭টি হাঁস ২ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করে। এলাকার মানুষ জনিকে মারধর করলে আমার স্বামী হারুণ মিয়া তাকে উদ্ধার করে আমাদের বাড়িতে নিয়ে আসে। পরে সে তাদের বাড়ি চলে যায়। জনির মা তাকে গালমন্দ করলে জনি আত্মহত্যা করতে বুলেট ট্যাবলেট খেয়ে ফেলে। আমার পরিবারসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শুনি মারা গেছে।
জামিনা বেগম বলেন, হারুন মিয়ার ছেলে আল আমিনের হুকুমে আমার ছেলেকে মারধর করে ইঁদুরের ট্যাবলেট খাওয়ানো হয়েছে। আমার ছেলে ঘরে এসে বমি করে অচেতন হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আমার ছেলে হাঁস চুরি করেনি। আমার ছেলে চোর দেখেছিল বলে চুর ধরে দিয়েছে। এটাই আমার ১ মাত্র সন্তানের অপরাধ। আমার ছেলে দিন রাত বস্তার কাজ করতো। তারা আমার ছেলেকে মেরে ফেলছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই তোফায়েল আহমেদ জানান, কালিপুর গ্রামে একটি অপমৃত্যুর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102