রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

মানসম্মত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের ভৈরবে মানসম্মত শিক্ষায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ মার্চ) বৃহস্পতিবার সন্ধায় ভৈরব উদয়ন স্কুলের আয়োজনে ভৈরব প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উদয়ন স্কুলের সভাপতি মো: জাকির হোসেন কাজল’র সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ছিদ্দিকুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার স্বপ্না বেগম, ডা: আবদুল্লাহ আল- মারুফ, ব্লু বার্ড স্কুলের পরিচালক মো: সুমন মোল্লা, ন্যাশনাল স্কুলের প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, এমভিশন স্কুলের পরিচালক নূরে লায়লা রিক্তা, মোজাফ্ফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারহানা বেগম লিপি।
গণমাধ্যমদের মধ্যে বক্তব্য রাখেন, বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, গাজী টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ভৈরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর।
এসময় সভায় উপস্থিত ছিলেন রফিক ইসলাম মহিলা কলেজের শিক্ষক ও সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, দৈনিক মানবকন্ঠের ভৈরব প্রতিনিধি মো: আক্তারুজ্জামান আক্তার, উদয়ন স্কুলের শিক্ষক মানিক চৌধুরী, দৈনিক নয়া শতাব্দীর ভৈরব প্রতিনিধি এম আর রুবেল, দৈনিক প্রতিদিনের সংবাদের ভৈরব প্রতিনিধি মো: মিজানুর রহমান পাটোয়ারী, ৭১ টিভির ভৈরব প্রতিনিধি মো: আল-আমিন টিটু, সময়ের দৃশ্যপট পত্রিকার বার্তা সম্পাদক নাজির আহমেদ আল-আমিন, ডিবিসির ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, জাগো নিউজের রাজিবুল হাসান, দৈনিক সমকাল প্রত্রিকার মিলাদ হোসেন অপু, আনন্দ টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন ও দৈনিক স্বাধীন বাংলার মো: জুয়েল মিয়া।
এছাড়াও সভায় বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধি, শিক্ষা বিশেষজ্ঞ , শিক্ষানুরাগী ও উদয়ন স্কুলের কর্মরত শিক্ষক ও পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সাম্প্রতিক চ্যালেঞ্জ, শিক্ষার মানোন্নয়নে করণীয় ও নীতিগত দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা উপকরণ, প্রযুক্তির ব্যবহার ও নৈতিক শিক্ষা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও মতামত প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102