বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে এলাকাবাসীর ফের মানববন্ধন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভূমিদস্যুদের হাত থেকে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামস্থ ৬৫ বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ পুনরুদ্ধারের দাবীতে ফের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
১২ জানুয়ারি রোববার দুপুরে কুলিয়ারচরস্থ দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসীর একটাই দাবী নিয়ে মিছিল করে “খেলার মাঠ চাই”।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন ও দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ড বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়ার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ঠিকাদার মো. মাহবুবুর রহমান ছোটন, উপজেলা বিএনপির সদস্য মাসুদ মিয়া, খসরু মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও দলিল লেখক দেলোয়ার হোসেন শহীদ (মাকসু), ছয়সূতী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, ছয়সূতী ইউনিয়ন যুবদলের সদস্য মো. সেলিম মিয়া, যুবদল নেতা মো. নাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কাওসার মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, পল্লী চিকিৎসক মো. ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ সহস্রাধিক জনতা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার জনগণের স্বার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণি পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জমা দেন।
এর আগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম এলাকাবাসীর ব্যানারে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান এর হাতে আনুষ্ঠানিক ভাবে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণি পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলেন।
এতে কোন প্রকার কাজ না হওয়ায় তারা পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা এর নিকট একটি স্মারক লিপি জামা দেন এলাকাবাসী।
এলাকাবাসীর লিখিত আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102