বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরব বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের দাবীতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে
বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিলের দাবীতে ভৈরবে  মানব বন্ধন, বিক্ষোভ মিছিল  প্রতিবাদ সমাবেশ ও স্মারক লিপি পেশ  করা হয়েছে।
ভৈরব চেম্বার অব কমার্সের উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টার দিকে পেশাজীবি বিভিন্ন সংগঠনের পক্ষ  থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে  ঢাকা- সিলেট  মহাসড়কের ভৈরব  দূর্জয় মোড় সড়ক প্রদক্ষিণ করে নাজমুল হাসান পৌর পার্কে গিয়ে  শেষ  হয়। পরে সেখানে মানব বন্ধন ও সমাবেশ  অনুষ্ঠিত হয় ।
এ সময় মানব বন্ধনে বক্তব্য রাখেন  চেম্বার অব কমার্সের সহ- সভাপতি জাহিদুল হক, জাবেদ,বাংলাদেশ শিল্প এসোসিয়েশন কিশোরগঞ্জ  জেলার সভাপতি  আল মামুন, আইন বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম  খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি মোঃ রুবেল  হোসেন প্রমূখ।  এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের প্রি- পেইড মিটার স্থাপনের প্রকল্প বাতিল এবং স্থগিত করতে হবে । কারন বর্তমানে ব্যবসা- বাণিজ্যে মন্দাভাব চলছে । ব্যবসায়ী ও সাধারন মানুষের চরম দূরাবস্থা । এমতাবস্থায় প্রি-পেইড মিটার মরার উপর খাড়ার ঘাঁ। প্রি- পেইড মিটার স্থাপন করা হলে কল কারখানা বন্ধ  হয়ে হাজার হাজার শ্রমিক – মালিক বেকার হয়ে যাবে। তাই অন্তবর্তী সরকার যেন প্রি- পেইড মিটার বাতিল করে । পরে তারা  বিদ্যুৎ  উন্নয়ন  বোডের চেয়ারম্যান  বরাবর স্মারক লিপি  এবং  উপজেলা  নির্বাহী কর্মকর্তা,  ভৈরব  বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী কাছে অনুলিপি প্রদান করেন ।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102