মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

আজ ভৈরবে নিসচা সদস‍্য আফসানা নাজনীন ও ছাবেরা খানম জয়িতা পদকে ভূষিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে আজ ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার কার্যকরী সদস‍্য, রক্ত সৈনিক, আফসানা নাজনীন প্রিয়া,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক‍্যাটাগরিতে নিসচার সাধারণ সদস‍্য,ছাবেরা খানম সুবর্ণা- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক‍্যাটাগরিতে ভৈরব উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদকে ভূষিত হন। আজ ৯ ডিসেম্বর সোমবার বিকেলে ভৈরব
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন,অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,ও মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম প্রমুখ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের পক্ষ থেকে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আরো ৩ জন জয়িতা পুরস্কার প্রাপ্তরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে শান্তা বেগম, সফল জননী হিসেবে সেলিনা মজিদ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনায় ববিতা। সম্মাননা হিসেবে প্রত‍্যেককে ক্রেস্ট,সনদ ও উত্তরীয় প্রদান করা হয়। নিসচার সড়ক যোদ্ধা আফসানা নাজনীন প্রিয়া ও ছাবেরা খানম সুবর্ণার এই সফলতায় নিসচা ভৈরব শাখার সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য মোঃ আলাল উদ্দিন সহ নিসচা পরিবারের সকল সদস‍্যরা তাদের কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102