বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে নিসচা ভৈরব শাখার মতবিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

মোঃ আলাল উদ্দিন।

জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাগবে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরের যানজট নিরসন, সড়কের শৃঙ্খলা ফেরানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুর্জয় চত্বরের ২০০ গজের মধ‍্যে কোন পরিবহন না থামানো এবং দুর্জয় মোড় থেকে স্থায়ীভাবে কাউন্টার সমূহ স্থানান্তর বিষয়ে আজ ২৫ নভেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই( নিসচা) কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে নিসচা ভৈরব শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব শাখার নেতৃবৃন্দের মধ‍্যে উপস্থিত ছিলেন, শরীফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন, আশিকুজ্জামান আলভি, মেহেদী হাসান, তৌফিকুর রহমান, মোহাম্মদ কাইজার, তৌফিক মিয়া, ইফতি সিকদার শাহরুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন‍্যতম সদস‍্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সহ -সাধারণ সম্পাদক ও ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উদযাপন কমিটির সদস‍্য সচিব ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সাবিনা ইয়াসমিন,সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সজিব আহমেদ, কার্যকরী সদস‍্য লতিফা হেলেন মুক্তা, দীপা নাসির, ফরহাদ আহমেদ, আশরাফুল আলম, হাজী জামান ও কবীর মিয়া প্রমূখ। সভায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে খুব দ্রুত সময়ের মধ‍্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ বাসমালিক সমিতি শ্রমিক সমিতি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা সম্মিলিতভাবে এসব অনিয়ম, যানজট নিরসন, স্থায়ীভাবে দুর্জয় চত্বরের ২০০গজের মধ‍্যের কাউন্টার সমূহ স্থানান্তরের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এবং এখন থেকে নিসচা সহ ভৈরবের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় ভৈরবের বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কাজ করার কথা জানান ভৈরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ‍্যয়নরত শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102