মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে নানা আয়োজনে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ আলাল উদ্দিন

ভৈরবে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪
এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ছাত্র- জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার। আজ মঙ্গলবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। শোভাযাত্রা শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও পরিবহন চালকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশ গ্রহণে আলোচনা সভা, অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ- সভাপতি জসিম উদ্দিন রবীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি।রিদওয়ান আহমেদ রাফি।বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মমতাজ বেগম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও ডীন প্রফেসর ডক্টর এ এফ এম নাজমুস সাদাত,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত উল্লাহ, রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ শতাধিক গ্রন্থের প্রণেতা জনাব মোঃ শহীদুল্লাহ।নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অন‍্যন‍্যদের মাঝে বক্তব্য রাখেন নিসচা সদস‍্য এম এ বাকী বিল্লাহ,।মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের মাঝে সড়কে যান চলাচলের জন‍্য করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,কার্যকরী সদস‍্য, মোঃ নজরুল ইসলাম, জাকির হোসেন বিএসসি, শাহিনা আক্তার, ফাতেমা বেগম দীপালী, শফিকুল ইসলাম, সাধারণ সদস‍্য, ছাবেরা খানম সুবর্ণা, জেসমিন আক্তার, রুবিনা আক্তার সুবর্ণা, মোঃ জুয়েল মিয়া, মোঃ আলমগীর ভুইয়া, আবুল খায়ের আনছারী, তাসলিমা খাতুন লিছা,
। আলোচনা সভা শেষে
যাত্রী ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন‍্যতম কারণ এ বিষয়ের উপর স্কুল ও কলেজ পর্যায়ে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ে পক্ষে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে ভৈরব আইডিয়াল স্কুল অংশগ্রহণ করে চ‍্যাম্পিয়ন হয়েছেন ভৈরব আইডিয়াল স্কুল ও রানার্স আপ হয়েছেন কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ।শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সুজন আনিকা। কলেজ পর্যায়ে বিতর্কে চূড়ান্ত পর্বে অংশগ্রহন হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান‍্য নম্বরের ব‍্যবধানে চ‍্যাম্পিয়ন হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজ ও রানার্স আপ হয়েছেন জিল্লুর রহমান প্রিমিয়ার ব‍্যাংক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থী মারসিহা রহমান।কলেজ ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নাট‍্যব‍্যক্তিত্ব মতিউর রহমান সাগর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইফফাত জাহান ত্রপা, সরকারি হাজী আসমত কলেজের বাংলা বিষয়ের প্রভাষক লুবনা হক,নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার সহ -সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল হক জাবেদ, মডারেটরের দায়িত্ব পালন করেন প্রথম আলো ভৈরব বন্ধুসভার সভাপতি প্রিয়াঙ্কা তাকে সহযোগিতা করেন নিসচার দপ্তর সম্পাদক রাকিব হোসাইন।
শেষে স্কুল -কলেজ -মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ‍্যে সড়ক নিরাপত্তা বিষয়ে,বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪ টি গ্রুপের বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট, বই, কলম ও চাবির রিং প্রদান করেন অতিথিবৃন্দ।এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার সড়ক আইন মেনে চলতে সড়কে দুর্ঘটনা রোধ করতে নানান কর্মসূচী হাতে নিয়েছেন। সঠিক আইন মেনে চললে অবশ্যই সড়কে দুর্ঘটনা কম হবে আইন নিজেকে মানতে হবে এবং সড়ক আইন মানতে পরিবারসহ আত্মীয় স্বজনদের মধ্যে আইন মানতে সচেতন করতে হবে। ভৈরব বাসস্ট্যান্ড এর যানজট নিরসনে খুব দ্রুতই ব‍্যবস্থা গ্রহন করা হবে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। বক্তারা নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সড়ককে নিরাপদ করতে নানা মূখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এবং আগামী দিনের সকল কার্যক্রমে নিজেকে রেখে সবধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক, পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102