মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

আজ ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

“ছাত্র-জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা’র উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী সমাবেশ, লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার ইসলামপুর (কালিপুর) মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষার্থী সমাবেশে প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ কে এম তাওহীদুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপি’র সভাপতি ও নিসচা’র উপদেষ্টা হাজী মো. শাহীন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও ভৈরব শাখা’র সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে, বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা’র সহ-সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সুজন, কার্যকরী সদস‍্য কাজী মো. উসমান গনি ও মো. জাকির হোসেন (বিএসসি), মাদ্রাসার সহকারী অধ‍্যাপক মৌলানা হাবিবুর রহমান, রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ‍্যাপক নাজনীন হক, ইংরেজি বিষয়ের প্রভাষক মোমেন খান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী মাহমুদা শারমিন ও আলী আহসান মো. মোজাহিদ প্রমুখ।
অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা পরিবারের সদস‍্যবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় বক্তরা বলেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা’র নানাবিধ সচেতনতামূলক প্রোগ্রামের মাধ‍্যমে সকল শ্রেণি পেশার মানুষকে যেভাবে সচেতন করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়।
অনুষ্ঠানের শেষ দিকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পূরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মো. মনির হোসেন। উল্লেখ্য যে, নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখা মাসব‍্যাপী কর্মসূচির মধ‍্যে যানজট নিরসন ও সড়কের শৃংখলা ফেরার লক্ষ্যে ট্রাফিক ক‍্যাম্পেইন, সড়কে যানবাহন চলাচলের জন‍্য করণীয় শীর্ষক লিফলেট বিতরণ, ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব‍্যবহারে সচেতন করতে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক সমাবেশ, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময়, সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্কুল-কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ‍্যে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়স ভিত্তিক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102