মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবের বাশগাড়ীতে জনতার হাতে গরুসহ ৩ গরু চোর আটক থানায় মামলা দায়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল মিয়া ভৈরব প্রতিনিধি
আজ ২ সেপ্টেম্বর বুধবার ভোরে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাশগাড়ী গ্রামে জনতার হাতে গরু সহ ৩ গরু চোর আটক। আটককৃত গরু চোর উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির এর বাড়ির জাকির হোসেন এর ছেলে চিহ্নিত গরু চোর রুবেল ও শিবপুর ইউনিয়নের টান কৃঞ্চনগর গ্রামের সুলেয়মানের ছেলে চিহ্নিত চোর শাওন ও সোনা মিয়ার ছেলে অবিকুল,গরুসহ ৩ গরুচোর কে আটক করে বাশগাড়ী গ্রামের কৃষক সুমন মিয়া। উক্ত ঘটনায় চুরি হয়ে যাওয়া গরুর মালিক খবর পেয়ে ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করে। গরুটি তিনি গত ৪ মাস আগে এক লক্ষ ১০ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। বর্তমানে গরুটির বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।
গরুটি উদ্ধার করে দেওয়ায় বাশগাড়ী গ্রামের সুমন মিয়া সহ গ্রামবাসীকে ধন্যবাদ জানান তিনি।
এব্যাপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম শাহারিয়া বলেন, আজ সকালে একটি গরুসহ ৩ গরু চোরকে আটক করে তার গ্রামের সুমন মিয়া সহ গ্রামবাসী। পরে উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিকের সামনে ভৈরব থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। এবং ঘটনাস্থলে খবর পেয়ে আগানগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সকালে এসেছিলেন তিনি বললো গরু মালিক লতিফ ও গরু চোর রুবেল তার বাড়ির। তাছাড়া ভৈরব থানার অফিসার ইনচার্জ আবুল হাসমত কে ফোনে অবগত করার হয়েছে।
এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ আবুল হাসমত বলেন, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম শাহারিয়ার আমাকে ফোনে অবগত করলে পুলিশ গরু ও ৩ চোরসহ পুলিশের হাতে তুলে দেন স্থানীয় জনগন।
পরে পুলিশ তাদেরকে গরুসহ থানায় নিয়ে আসেন এবং গরুর মালিক আব্দুল লতিফ বাদী হয়ে ভৈরব থানায় গরু চুরির অপরাধে একটি মামলা দায়ের করেন। এবং জনতার হাতে উদ্ধারকৃত গরু ও আটককৃত ৩ গরু চোরকে আগামীকাল কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত গরুটি প্রকৃত মালিক কোর্ট থেকে নিয়ে আসতে হবে বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102