মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

চার বছরের কন্যা রেখে নিখোঁজ স্ত্রী রিতু পন্না’র সন্ধান চান দুবাই প্রবাসী আসাদুল্লাহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

Öমুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

চার বছরের কন্যা রেখে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী মোছা. রিতু পন্না’র সন্ধান চান আসাদুল্লাহ নামে এক দুবাই প্রবাসী।
আসাদুল্লাহ (২৬) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের রামদী গ্রামের আবু তাহের এর ছেলে।

আসাদুল্লাহ’র বড় ভাই জসীম উদ্দিনের স্ত্রী আরিফা আক্তার (৩৭) বলেন, তার দেবর আসাদুল্লাহ পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের মো. ফরিদ মিয়ার কন্যা মোছা. রিতু পন্না ওরুফে ঋতু আক্তার (২৪) কে ভালবেসে প্রথমে গত ২০১৯ সালের ২০ জুন নোটারী পাবলিক অব বাংলাদেশ, কিশোরগঞ্জ এর মাধ্যমে বিবাহ করেন। যাহার রেজি. নং-৮০। পরে ওই মাসের ২৬ তারিখ ইসলামি শরা শরিয়ত মতে ও রেজি. কাবিন মূলে বিবাহ করেন। তাদের বিবাহিত জীবনে সায়েদা আক্তার নামে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। তাদের কন্যার বর্তমান বয়স প্রায় চার বছর। বিয়ের পর রিতু পন্না’র স্বামী দুবাই থাকার সুবাদে বেশির ভাগ সময় কন্যাকে নিয়ে তার বাবার বাড়িতেই অবস্থান করতো এবং সকলের অগোচরে তাহার মোবাইল ফোন দিয়ে অন্য ছেলের সহিত কথা বার্তা বলাসহ পরকিয়া প্রেমে জড়িয়ে পরে। তাকে একাধিকবার বাধা নিষেধ দেওয়ার পর গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে কন্যাকে তার বাবার বাড়ি মায়ের নিকট রেখে স্বামীর পাঠানো নগদ টাকা, স্বার্ণালংকার ও প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।
রিতু পন্নাকে খোঁজা খুঁজি করে কোথাও না পাওয়ায় তার পিতা মাতা ও আত্মীয় স্বজনদের নিকট রিতু পন্নার বিষয়ে জিজ্ঞাসা করিলে তারা আসাদুল্লাহ’র পরিবারের সদস্যদের নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানী করার হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়রীতি প্রদান করে।
এ ব্যাপারে রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মা আমেনা খাতুন (৪২) বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর রোববার বাজিতপুর থানায় মেয়ে নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নম্বর- ৩২৬।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর শনিবার সকাল ৮ টার দিকে জোয়ারিয়া মহিলা মাদ্রাসার কথা বলিয়া বাড়ি হইতে বের হয় তার মেয়ে ঋতু আক্তার। তার মেয়ে ঋতু প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় পড়ানো শেষে আর বাড়িতে ফিরে আসে নাই। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোথাও পাওয়া যায় নাই। মেয়ের মোবাইল নম্বর -০১৮-৩২৩৯০৬২৮৮ বলে জানান তিনি। রিতু পন্না’র আরো একটি মোবাইল নম্বর হলো 01833-412711 এটি।
এ ঘটনার পর থেকে মা’কে না পেয়ে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে চার বছরের মেয়ে সায়েদা আক্তার। সে সারাক্ষণ মা মা বলে কান্নাকাটি করছে।
সুদূর দুবাই থেকে আসাদুল্লাহ তার স্ত্রী রিতু পন্না ওরুফে ঋতু আক্তারকে ফিরে পেতে দেশবাসীর সকলের সহযোগিতা কামনা করেন।
নিখোঁজ রিতু পন্না ওরুফে ঋতু আক্তারের মোবাইল ফোনে একাধিকবার ফোন করে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোনের সুইস অপ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102