বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ১জন আহত ২জন নিহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
(কিশোরগঞ্জ), ভৈরবে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই জনের।
তারা হলো, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে সুফল (১৪) ও মুসলিমের মোড় এলাকার আতাউল্লা মিয়ার ছেলে মুন্না (১৫)।

এ ঘটনায় একই এলাকার ভৈরব আড়াই ব্যাপারীর বাড়ির বর্ণ নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

(১৩ সেপ্টেম্বর) ভৈরব শহরের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব শহরের শুম্ভুপুর পাক্কার মাথা এলাকায় কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের চাপায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়। গুরুতর আহত বর্ণ নামের আরেক জনকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠানো হয়।কিন্তু আহত বর্ণ নামের আরোহী কে তার ফ্যামিলি রাতেই বাড়ি নিয়ে আসে তার শুধু একটি পা ভাঙ্গে মোটামুটি সুস্থ বলে

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া নাজমুন প্রভা বলেন, তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের মাথায় প্রচণ্ড আঘাত থাকায় অতিরিক্ত রক্তকরণে মৃত্যু হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া জানান,দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বিস্তারিত ভিডিও দেখতে জুয়েল স্বাধীন বাংলা পেইজে ক্লিক করুন।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102