বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

ঢাকা  প্রতিনিধি : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকার বসবাসকারী ৭৫ জন সাংবাদিক এর প্রাণের সংগঠন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে জবর দখল দিয়ে ক্লাবে তালা দেওয়ার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী।
তিনি বলেন, আশুলিয়া এলাকায় চাদারাজী ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে সাধারণ মিটিংয়ের মাধ্যমে অটো মাসুদ , ভাদাইল সরকার বাড়ির ভাড়াটিয়াকে সর্বসম্মতিক্রমে ক্লাব থেকে বহিস্কার করা হয়। এর পর সে এলাকার কয়েকজন বাটপার প্রতারক ও ধান্দাবাজ লোকদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের ৩ তলায় রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙিয়ে একটি গ্রুপ তৈরি করে প্রতারণা কাজে লিপ্ত রয়েছেন। সম্প্রতিককালে ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে মামলার ২ নং বিবাদী বাবুল খান,ভাদাইল উত্তর পাড়া মোস্তফার বাড়ির ভাড়াটিয়া,৩ নং বিবাদী রিপন মিয়া,৪ নং বিবাদী ভাদাইল পশ্চিম পাড়া আনিসের বাড়ির ভাড়াটিয়াসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দলকে সাথে নিয়ে গত ৬ আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকার সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের তালা ভেঙে ভিতরে থাকা চেয়ার টেবিল ও আসবাবপত্র একটি স্টিল আলমারি দুই শতাধিক বই ও নগদ ৪০ হাজার টাকা একটি ষ্টিল আলমারি লুট করে নিয়ে যায় এবং কিছু মালামাল ক্লাবের সামনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় । তিনি আরো বলেন ক্লাবের নিরাপত্তার জন্য সাংবাদিকরা ধামসোনা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী কে ক্লাবে এনে সকল বিষয় অবগত করা হয় তিনি আমাদের ২০ টি চেয়ার ও একটি তালা কিনে দেন। আবার ও দ্বিতীয় দফায় তালা ভেঙে ক্লাব দখল করার পায়তারা করছে। এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে তিনি সিএমএম কোর্টে মামলা করতে বলেন পরে গত ১০ সেপ্টেম্বর সিএমএম কোর্টে মামলা দায়ের করলে কোর্ট মামলা টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102