নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪,
আগামীকাল পবিত্র ঈদুল আজহা
আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর এই ঈদে ভৈরব উপজেলা আওয়ামী লীগ যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আরমান উল্লাহ সাহেব গরিব অসহায় ও সকলের জন্য প্রতিবছর দুটি গরু একটি মহিষ ত্যাগের মহিমায় মানুষের কল্যাণে কাজ করেন।

বাঙালি সমাজে কোরবানির ঈদ নামেও পরিচিত মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে আসছে।


আগামীকাল সকালে মুসল্লিরা কাছাকাছি ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিব নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য। কাঁধে কাঁধ মিলিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবাই একত্রে নামাজ আদায় করবে।