নিজস্ব প্রতিবেদক ভৈরব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই নির্বাচন কমিশন চলতি মাসের শেষের দিকে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষনা করবে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর ভৈরব উপজেলার ভোটারদের আগ্রহ বাড়ছে।
নির্বাচন নিয়ে আগ্রহ সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে।
চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র, রাস্তার ভিক্ষুক ওসাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা। এ আলোচনায় এগিয়ে রয়েছেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কর্মীবান্ধব জাহাঙ্গীর আলম সেন্টু এলাকাবাসীর মতে, দলমত নির্বিশেষে উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ মানুষের মধ্যে তার আকাশছোঁয়া যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া সুনিশ্চিত। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিতপ্রাণ।
জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। তৃণমুল নেতা কর্মী থেকে সকলের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন
জাহাঙ্গীর আলম সেন্টু সাহেব সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে নিয়ে নিরলস ভাবে কাজ করেন। সাধারণ মানুষরা বলেন, উপজেলার যেখানেই তিনি যান সেখানেই সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশে যান।
তিনি তাদেরই প্রতিনিধি হিসাবে শোনেন সুখ-দুঃখ ও বঞ্চনার কথা। তৃণমুল নেতাকর্মিরাই তার প্রাণ। সাধারণ লোকের একমাত্র ভরসা তিনি।
যার মধ্যে নেই কোন অহংকার সাধারণ মানুষ বলেন, যেকোন রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতিতে জনস্রোতই প্রমান করে
জনপ্রিয়তায় তিনি কতটা এগিয়ে রয়েছেন।ভৈরব উপজেলা পরিষদ থেকে শুরু করে সকলের মুখে শোনা যায় তারা আনাগোনা।