বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

মহেশখালীতে বাজার মনিটরিং; ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

মিজবাহ উদ্দীন আরজু,(মহেশখালী প্রতিনিধি)

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজার ও শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার, কায়দাবাদ বাজারে অভিযানের সময় দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে; মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মার্চ) বিকালে লম্বাঘোনা বাজার, শাপলাপুর বাজার,কায়দাবাদ বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় –
মহেশখালী উপজেলার অন্তর্গত বিভিন্ন বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাজবীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে দুই জন অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লম্বাঘোনা বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অপর কায়দাবাদ বাজারের ০১(এক) জনকে ০১ টি মামলায় ৫০০০/-(পাঁচ হাজার)টাকাসহ মোট ১০০০০/-(দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করে।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাজবীর হোসেন বলেন- ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় সে জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102