বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

বিজয়নগরে সরকারি খাল উদ্ধার ও রাস্তা নির্মাণের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বিজয়নগরে সরকারি খাল উদ্ধার ও রাস্তা নির্মাণের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে খাদুরাইল গ্রামের মধ্যে বিলুপ্ত খাল পুনঃখনন ও রাস্তা নির্মাণ কাজের বাধা প্রদানকারী আব্দুর রহমানের বিরুদ্ধে ইছাপুরা ইউনিয়নবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ঘন্টাব্যাপী বিজয়নগরের প্রধান সড়ক চান্দুরা টু সিঙ্গারবিল রাস্তার ফুলবাড়িয়ায় কয়েক হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও বিক্ষোভ হয়।

পরে ফুলবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে অবস্থান নেন। সেখানে ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল সবার উদ্দেশ্য জানান উপজেলার নির্বাহী অফিসার এর সাথে কথা হয়েছে উনি সরকারি কাজ যথা নিয়মেই হবে বলে আশ্বস্ত করেন। তিনি সবাইকে বাড়ি ফিরে যেতে বলছেন। আপনারা নিজ নিজ বাড়ি ফিরে যান।

অভিযুক্ত আব্দুর রহমান জানান, রাস্তার বিরুদ্ধে আমি যাইনি। যদি সরকারি জায়গা থাকে বা তাদের নিজস্ব জায়গা তাকে সে জায়গা দিয়ে রাস্তা করুক। আমি আমার জায়গার উপর দিয়ে রাস্তা করতে দিবো না।

ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল জানান, গত ২৪ জুলাই ২০২৩ তারিখে উপজেলা পরিষদের সমন্বয় সভায় এই খালটি পুনঃখননের সিদ্ধান্ত হয়। উক্ত সিদ্ধান্তের আলোকে খালটি পুনঃখননের জন্য কাজ শুরু করলে আমার সাথে নির্বাচনে পরাজিত প্রার্থী আক্তার হোসেন এর ইশারায় আব্দুর রহমান নামের একজন বাধা প্রদান করেন। এলাকাবাসীর দাবী খালটি দ্রুত খনন করে খালের পাড়ে রাস্তা নির্মাণ করলে কৃষি কাজের জন্য সুবিধা হবে।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়া আফরোজ জানান, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। অভিযোগকারীকে আমার কার্যালয় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তিনি আসলে কথা বলে ও কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102