র্যাবের অভিযানে হত্যা মামলার এজাহারভূক্ত আসামী গ্রেফতার
কুষ্টিয়া প্রতিনিধি :
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৭, সিপিসি-৩ ক্যাম্পের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা হতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের হত্যা মামলার এজাহার নামীয় আসামি জাহান মন্ডল(৪২)-কে গ্রেফতার করেছে।
Google News গুগল নিউজে প্রতিদিনের জুয়েল স্বাধীন বাংলা খবর পড়তে ফলো করুন জুয়েল স্বাধীন বাংলা পেইজে ভিডিও ফলো করুনগ্রে
ফতারকৃত জাহান একই এলাকার বদি মন্ডলের ছেলে।০৬১০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বেড় কালোয়া গ্রামে মোঃ জিয়ার এর বসত বাড়িতে এজাহার নামীয় আসামিগণের সাথে মারামারি সংগঠিত হয়। আসামিগণের সাথে দীর্ঘদিন যাবত সামাজিক বিভিন্ন বিষয় লইয়া মতবিরোধ ও শত্রুতা এবং পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জিয়ার সাথে দুই পক্ষের মধ্যে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা, লোহার হাতুড়ি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে মারামারি সংঘঠিত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অনেকে আহত হয় যার মধ্যে মোঃ জিয়ার(৪২), পিতা-বদর উদ্দিন, সাং-বেড় কালোয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃতুবরণ করে।উক্ত হত্যাইয়ান্ডে নিহতের ভাই বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রæতিতে, পলাতক আসামিদেরকে গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৭, সিপিসি-৩ ক্যাম্পের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানা এলাকা হতে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় আসামি জাহান মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব উল্লেখ করেন, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।