বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের কান্দোলিয়া গ্রামের আকাশে যেন এক অনন্য আধ্যাত্মিক আবহ ছড়িয়ে পড়ে—যেখানে দোয়া, দরুদ আর মিলাদের সুরে ভেসে ওঠে মানুষের অন্তরের আকুলতা। সেই আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হযরত আলী আক্তার উদ্দিন কলন্দর (আক্তার শাহ) এর মাজার জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল।
ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ। যেন আত্মার পরিশুদ্ধির এক নীরব আহ্বান—যেখানে প্রত্যেকে নিজের মতো করে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় মগ্ন হন।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কুলিয়ারচর রায়েরচরে অবস্থিত জামিয়া নুরীয়া মসলেহ উদ্দিন মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আক্তার উদ্দিন শাহ কলন্দরের মরিদ আলহাজ্ব মুছলেহ উদ্দিন হুজুর। তাঁর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত ও মিলাদ পাঠ উপস্থিত মুসল্লিদের হৃদয় ছুঁয়ে যায়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য পিআরএলপ্রাপ্ত বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল, সরকারি হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আ ক ম মোবারক আলী, সাপ্তাহিক সময়ের দৃশ্যপট পত্রিকার সম্পাদক জাকির হোসেন কাজল, বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল সেন, বাংলাদেশ মসকুটুকুইন মশার কয়েল এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই-এর জেনারেল বডির সদস্য মোহাম্মদ মালেক মিয়া, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল আলম, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান এবং দৈনিক স্বাধীন বাংলা ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন—যেন প্রার্থনার প্রতিটি শব্দ আকাশ ছুঁয়ে ফিরে আসছিল আশার বার্তা হয়ে।
পরিশেষে বাংলাদেশ মশার কয়েল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ভৈরব শাখার সদস্য সচিব আশ্রাফুল আলম রুজেন এর আয়োজনে দুপুরে মধ্যন্য ভোজন তাবারক পরিবেশন করা হয়েছে।
এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়—এটি ছিল মানুষের হৃদয়ের সংযোগ, আত্মার পরিশুদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102