বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃঃ
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার কার্যালয়ে সোমবার (৯ মার্চ ২০২৬) এক আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের পবিত্রতা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক অপরাধ জগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলা টিভির ভৈরব প্রতিনিধি এম আর সোহেল সেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক প্রভাষক এস এম আলী আজম, সাধারণ সম্পাদক ও পাক্ষিক অপরাধ জগত পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং সারাবেলা নিউজের সম্পাদক এহসানুল হক রিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, বিএমইউজে ভৈরব উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রমান চিত্র পত্রিকার মফস্বল সম্পাদক এবং সমাধান টিভির পরিচালক রফিকুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও এস টিভির ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদ লিটন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি ও জুয়েল স্বাধীন বাংলা পেইজের এডমিন জুয়েল মিয়া এবং নির্বাহী সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার সঞ্জু মিয়া ও পাক্ষিক অপরাধ জগতের স্টাফ রিপোর্টার কাজী সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ভৈরব উপজেলা শাখার সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও জেজে টিভির ভৈরব প্রতিনিধি ছাবির উদ্দিন রাজু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং দৈনিক গণমানুষের আওয়াজ ও নিউজ ১৬টিভির ভৈরব প্রতিনিধি এম আর ওয়াসিম।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান শুধু সংযমের মাস নয়—এটি মানবতা, সহমর্মিতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দেয়। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা হামলা, মামলা ও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। এসব পরিস্থিতিতে সাংবাদিকদের অধিকার রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকতা সমাজের আয়নার মতো—যেখানে সত্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সেই আয়না যদি ভেঙে দেওয়া হয়, তবে সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়। তাই সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে চলমান আন্তর্জাতিক উত্তেজনা বিশেষ করে ইসরায়েল ও ইরানের সংঘাত থেকে বিশ্ববাসীর শান্তি ও নিরাপত্তা কামনা করা হয় এবং দ্রুত যুদ্ধ বন্ধের জন্য দোয়া করা হয়।
এ সময় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পেশাগত ঐক্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়, যা রমজানের পবিত্র বার্তাকে আরও গভীরভাবে স্মরণ করিয়ে দেয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102