বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে কলেজ শিক্ষার্থী হত্যা: মূল আসামিসহ ৬জন গ্রেপ্তার, এলাকাজুড়ে ক্ষোভ ও উত্তাল।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

প্রতিনিধি, ভৈরব
কিশোরগঞ্জের ভৈরবে আলোচিত কলেজ শিক্ষার্থী হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মেরাজ মিয়া (২৬) ও তার সহযোগী ইব্রাহীম ওরফে নিদানকে (২৫) গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। সোমবার, (০২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে মেরাজ ও তার সহযোগী নিদানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১ ফেব্রুয়ারি রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে মেরাজকে ও তার সহযোগী ইব্রাহীম ওরফে নিদানকে পৌর শহরের পঞ্চবটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ।

ওসি জানান, গত বৃহস্পতিবার রাত ১২টায় পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া নিউটাউন এলাকার রোড সাইড পিৎজা সেন্টারের দক্ষিণ দিকের রেললাইনের পাশ থেকে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ানের (১৯) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। আবু সুফিয়ান ওরফে শাহ আলম কিশোরগঞ্জ সদর থানার কর্শাকড়িয়াইল ইউনিয়নের বাদে কড়িয়াল এলাকার আবু তাহের মিয়ার ছেলে। এ ঘটনায় শনিবার রাত ১০টায় নিহতের বাবা আবু তাহের মিয়া অজ্ঞাতনামা আসামি করে ভৈরব রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর ১০ ফেব্রুয়ারি রাতে মামলার প্রধান আসামি মেরাজকে তার শ্বশুরবাড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মেরাজের দেয়া তথ্যমতে পঞ্চবটি থেকে নিদানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ হত্যার ঘটনা শিকার করেছে। তার দেয়া তথ্য মতে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের তথ্যমতে জানা যায়, তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে আবু সুফিয়ানকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ওসি মোহাম্মদ সাঈদ আহমেদ জানান, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনে করে ভৈরবে এসেছিল কলেজ ছাত্র আবু সুফিয়ান।মোট ছয় ৬ জন গ্রেফতার

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102