মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে ‘মানব কল্যাণে ভৈরব’ সংগঠনের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

ভৈরবে ‘মানব কল্যাণে ভৈরব’ সংগঠনের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

 

নিজস্ব প্রতিবেদক,ভৈরব

ভৈরবের অন্যতম সমাজসেবামূলক সংগঠন মানব কল্যাণে ভৈরব-এর নতুন অফিসের শুভ উদ্বোধন আজ ১১ মে ২০২৫, রবিবার সকাল ১১টায় ভৈরব পৌর শহরের মিনাবাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল‍্যাণে ভৈরবের উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, সংগঠক ও ভৈরব আফছর উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রিপন, ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন, এবং কেয়ার হসপিটাল ভৈরবের পরিচালক সাংবাদিক আশরাফুল আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রকিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি রৌশন জামাল, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, এবং ২০২৫-২৬ সালের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। এছাড়াও ফেরিঘাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ উদ্বোধনের সূচনা করা হয়। এরপর ফিতা কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও বিস্তার কামনা করেনসংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানব কল্যাণে ভৈরব দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। ভবিষ্যতে এই নতুন অফিস কেন্দ্র করে সংগঠন আরও সংগঠিতভাবে কাজ করতে পারবে এবং ভৈরব তথা দেশের বিভিন্ন প্রান্তে সমাজসেবামূলক কাজ পরিচালনা করবে।উল্লেখ্য, সংগঠনটির মূল লক্ষ্য হলো—”মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করা”। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান ও অন্যান্য মৌলিক চাহিদার ক্ষেত্রে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের অঙ্গীকার।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102