মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলাল উদ্দিনের মায়ের ২য় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল। ভৈরবে ঐতিহ্যবাহী কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সাফল্যের উচ্ছ্বাস,, ভৈরবে সাবেক কাউন্সিলর আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা,করেন। ভৈরবে টার্গেটবল গোল্ডকাপে নারী-পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে মাদকবিরোধী ধারাবাহিক অভিযান চালিয়ে১৪,, জাহানারা কাঞ্চন স্মৃতি পদক পেল নিরাপদ সড়ক চাই নিসচা,ভৈরব শাখা, সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৯জন নিহত হয়েছেন এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে দুর্ঘটনায় কনস্টেবল নিহত হয়েছেন। না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ।

ভৈরবে মাদক ব্যবসায়ীর মিথ্যা মানব পাচার মামলায় বাবা ও স্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদ।। প্রত্যাহারে দাবিতে মেয়ের সংবাদ সম্মেলন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

২৮ এপ্রিল, ভৈরব প্রতিনিধি:

ভৈরবে হাজী আলিম সরকার বাড়ির বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী হাজী আব্দুস সাদেক মিয়া ও তার মেয়ে জামাতা মো.শামীম মিয়াকে জমসেদ মিয়ার দায়ের করা মিথ্যা মানবপাচার মামলায় ফাঁসানোর প্রতিবাদ ও মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ সোমবার দুপুর ১১ টার দিকে ভৈরব হাজী রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে মিথ্যা মানব পাচার মামলায় স্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়,
এসময় ভুক্তভোগী স্কুল শিক্ষিকা সাদিয়া সুলতানা বলেন,আমার বাবা ভৈরবের একজন সুনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক,তিনি বর্তমানে অসুস্থতার জন্য বিশ্রামে রয়েছেন,আমরা ৫ বোন সবারই বিয়ে হয়েছে, সবাই যার যার মত করে শ্বশুর বাড়িতে থাকছেন, বাবার সকল সম্পত্তি আমাদের বোনদের সমভাবে বন্টন করে দিয়েছেন। আমি একজন স্কুল শিক্ষক। ভৈরবে চাকুরির সুবাধে স্বামীসহ থাকছি। কিন্তু আমাদেরই কিছু নিকটজন আমার বাবার সম্পত্তি আত্মসাতের উদ্দ্যেশে আমার বাবা ও স্বামীর বিরুদ্ধে মিথ্যা মানবপাচার মামলায় অভিযুক্ত করে আসামী করেন। আমার বাবা ও স্বামী কখনো মানব পাচার কাজে জড়িত ছিলেন, না এমনকি মামলার বাদিকেও আমরা কেউ চিনি না। এই মিথ্যা মামলায় গতকাল রোববার রাতে বাসায় পুলিশ এসে আমার স্বামীকে কোন রকম ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করে নিয়ে যায়। এখন আমরা পরিবারের সদস্যরা প্রতিটা মুহুর্ত আতংকে আছি । সেজন্যই আমরা সাংবাদিকদের মাধ্যমে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া আমার স্বামীকে মুক্তিসহ, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।

গণ অধিকার পরিষদেরর স্থানীয় নেতা ইমতিয়াজ আহমেদ কাজল বলেন, আমি দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত। মানবপাচার অভিযোগে যিনি মামলাটি দায়ের করেছেন তিনি ভৈরবের একজন কুখ্যাত মাদক কারবারি। আমার বংশের মুরব্বি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাদেক মিয়া ও তার মেয়ে জামাতা শামিম আহমেদকে হয়রানি করতে ও তাদের সম্পত্তি দখলে নিতে একটি চক্র মাদক ব্যবসায়ীর সাথে যোগসাজসে তাদেরকে আসামী করেন। আমি থানার ওসি ও এসপি নিকট দাবি করছি কিভাবে একটি অভিযোগ তদন্ত না করেই আসামীকে ধরে নিয়ে যায়। এই বিষয়টি সঠিক তদন্ত করে তাদেরকে মামলা থেকে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী শিক্ষিকার মা সুলতানা রাজিয়া।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102