ভৈরব প্রতিনিধি \
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বনামধন্য শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা বারটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার নাহার তাসনিম, সমাজ সেবা কর্মকর্তা রিফরাত জাহান ত্রপা, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম, বৈশাখী ও কালের কন্ঠের ভৈরব প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আদিল উদ্দিন আহমেদ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর সহযোগি অঙ্গ-সংগঠনের নেততৃবৃন্দের পাশাপাশি গ্রামের অন্যান্য মুরুব্বিগণ ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা উত্বোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলা, নাচ, শরীরচর্চা প্রদর্শনীসহ সারাদিন ব্যাপি নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেন বিদ্যালয় প্রাঙ্গণে।