টঙ্গী প্রতিনিধিঃ
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা,তাবলিগ জামাত বাংলাদেশ নেজামের অধীনে ছয় দিনব্যাপী এই ইজতেমা হবে দুই পর্বে,এ উপলক্ষে ইজতেমার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে,এবারের ইজতেমাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ,জেলা প্রশাসন,গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে,এরইমধ্যে ইজতেমা ময়দানে সুবিশাল চটের ছাউনি দেওয়া হয়েছে,ময়দানের উত্তর,পশ্চিম প্রান্তে বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনিযুক্ত দেওয়া হয়েছে বিদেশি মেহমানদের জন্য নিবাসটি বিশেষ নিরাপত্তা ও নজরদারির মধ্যে রাখা হচ্ছে
এদিকে বুধবার,২৯জানুয়ারি,সকাল ১১টার দিকে আইজিপি বাহারুল আলম ইজতেমা ময়দান পরিদর্শন করবেন,পরে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় সভা করবেন,বিশ্ব ইজতেমা ময়দানের ২নং গেইটের বিদেশি কাছে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে,তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা হযরত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ি নেজামের অধীনে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে,প্রথম পর্ব ৩১ জানুয়ারি,১, ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে,বিরতিহীনভাবে দ্বিতীয় পর্ব ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে,এবারের ইজতেমায় অংশগ্রহণের জন্য পুরো ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কোন জেলা কোন পর্বে অংশগ্রহণ করবে তা এরইমধ্যে জেলাওয়ারি মুরুব্বিদের জানানো হয়েছে।