বিশেষ,প্রতিনিধি,,
জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিঃ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে ফিতা কেটে দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন ভৈরব উপজেলা নিবার্হী অফিসার শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলিবদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সপ্না বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, রিফফাত জাহান এপা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি, শরীফুল হক জয়, সহ ভৈরব উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় ভৈরব উপজেলার ১৬টি বিভিন্ন স্কুল-কলেজের স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। একই সাথে প্রদর্শিত উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। মেলাটি ২ দিনব্যাপী হবার কথা থাকলেও ১ দিনেই তা সমাপ্ত করা হয়। শেষে সেরা স্টল ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।