রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদের আকবরনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে গোলাপ মিয়ার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ৫ ডিসেম্বর সকালে ভৈরব দুর্জয় মোড় সৈয়দা আমেনা ভবনে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন, ভুক্তভোগী পরিবারের তাজুল ইসলাম,হুমায়ুন ও ফয়সাল মিয়া।
ভুক্তভোগীরা বলেন, জমির সীমানা নিয়ে তাঁদের সাথে একই গ্রামের মৃত হাসেন আলীর পুত্র গোলাপ মিয়া, মৃত ইরাজ উদ্দিনের ছেলে শামীম,মোশাররফ, ছাত্তার,সাদেক ও হাসিম মিয়ার পুত্র সহিদ, মৃত ওয়াহাব মিয়ার পুত্র আজগর, মৃত ছায়েদ আলীর পুত্র আলেক চান,মৃত ছিদ্দিক মিয়ার পুত্র জিল্লু,মৃত অছর উদ্দিনের পুত্র উসমান,তাজুল ইসলামের পুত্র ইসমাইল মিয়াসহ প্রায় ৫৪ জনের বিরোধ রয়েছে।
এব্যাপারে ভুক্তোভোগী হুমায়ুন মিয়া বলেন, জমি কেনার পর বাড়ি ঘর নির্মাণ করে বসবাসের ১বছর পর গোলাপ মিয়া গংরা তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের হাত করে আমাদের বাড়ি-ঘরে হামলা চালিয়ে উচ্ছেদ করে দেয়।
পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে আমি বাদী হয়ে গত ১৯ অক্টোবর ২০১৬ সালে ভৈরব সহকারী জজ আদালত (বাজিতপুর চৌকি) তে একটি মামলা দায়ের করি মামলা নং ৭৯ তারিখ ২০১৬ ইং।
এবং উক্ত জায়গার উপর আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে জবরদখল বন্ধসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারার স্থিতি অবস্থা জারি করেন।
আদালতের নিষেধাজ্ঞা কে অমান্য করে গোলাপ মিয়া গংরা ২০১৭ সালে উক্ত জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করে। উক্ত ঘটনায় তৎকালীন ভৈরব থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে ওসি সাহেব ঘটনাস্থলে উপ-পরিদর্শক মতিউজ্জামান কে পাঠালে গোলাপ মিয়ার পক্ষের ৪/৫ জন কে গ্রেফতার করে নিয়ে আসে। পরে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের হস্তক্ষেপে তাদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে আমরা নিরুপায় হয়ে আজ ৯ বছর যাবত ক্রয়কৃত জায়গায় দখল নিতে পারছিনা।
কিছুদিন আগে প্রতিপক্ষ গোলাপ গংরা আমাদের ক্রয়কৃত জমির ওপর পুনরায় ভবন নির্মাণ শুরু করেন।
গত ১৯ অক্টোবর ২০১৬ ভৈরব থানার এসআই মতিউজ্জামান উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে আদালতের আদেশের বিষয়টি অবগত করেন। কিন্তু গোলাপ মিয়া দুই দিন ধরে স্থানীয় কিছু লোকের সহায়তায় আদালতের আদেশ উপেক্ষা করে তাঁর জমিতে বাড়ি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল দেওয়া হলেও গোলাপ মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ুন মিয়া ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন জানান, উক্ত বিষয়ে তৎকালীন উপ-পরিদর্শক মতিউজ্জামান উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে যাঁর যাঁর অবস্থানে থাকার কথা জানিয়েছেন। বর্তমানে আদালতের আদেশ অমান্য করে কাজ করার বিষয়টি তাঁর জানা নেই।
ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া আরো বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102