বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে বন্ধুর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

১৭ নভেম্বর,ভৈরব প্রতিনিধিঃ

ভৈরবে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী হারুন উর রশিদ ( ৩৫) নিহত হয়,উপজেলার সম্ভুপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন মিয়ার ছেলে হারুন রোববার রাত ৭ টার দিকে সম্ভুপুর রেল ক্রসিং সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাত ৮ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ৭ টার দিকে কাপড় ব্যবসায়ী হারুন – উর রশিদ সম্ভুপুর রেল ক্রসিংয়ের নিকটে চায়ের দোকানে বসা ছিল। এসময় তার এলাকার কফিল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন নেশাগ্রস্থ অবস্থায় তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে তর্কাতর্কি করার এক পর্যায়ে পকেট থেকে ছুরি বের করে তাকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান জানান, নিহতের বুকে গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি বলেন, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরনে তার মৃত্যু হয়েছে ধারনা করছি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত)মোঃ শাহিন মিয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ রাত ৮ টায় নিহতের লাশ থানায় নিয়ে আসে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102