রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক। ২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার, ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, নিহত ১ হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব। (শোক সংবাদ)কিশোরগঞ্জ ভৈরবে শ্রীনগর ইউনিয়নের বধু নগর গ্রামের জাহের মেম্বারের বাবা ভৈরব কুলিয়ারচরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করলেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। ভৈরবে ট্রাক-পিকআপ সংঘর্ষ: নিভে গেলো আরেকটি জীবনের প্রদীপ। কুলিয়ারচরে কান্দোলিয়ায় ফরিদপুর আক্তার শাহ কলন্দরের মাজারে জিয়ারত,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ভৈরবের আকাশে শোকের ছায়া,নিভে গেল এক আলোকবর্তিকা বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের ইন্তেকাল। ভৈরবে লাঞ্ছনার আগুনে ক্ষতবিক্ষত নজরুল ইসলাম এর পরিবার,ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভৈরবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি :

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভৈরব পৌর এলাকার ৪ নং ওয়ার্ড ব‍্যবসায়ী, যুবক ও ছাত্র সমাজের আয়োজনে আজ ২৯ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪ টায় ভৈরব পৌর এলাকার কমলপুর মোসলেমের মোড় সালাম মার্কেট প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরুব্বী আলহাজ্ব দ্বীন মোহাম্মদ ধন মিয়া সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানূরাগী মোঃ আরিফুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে অন‍্যানদের মাঝে বক্তব্য রাখেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, এস কে সালাম মার্কেটের স্বত্বাধিকারী হাজী মোঃ এস কে সালাম ভুইয়া, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন,৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলম সরকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, শ্রমিক দলের সভাপতি মোঃ সিয়াম মিয়া,ব‍্যবসায়ী মৌলানা শামীম আহমেদ,ভৈরব উপজেলা সু-মেটেরিয়াল ব‍্যবসায়ী নেতা আলামিন এ ইমরান মিয়া প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আরিফুল ইসলাম এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদসেবীদের হুশিয়ারি উচ্চারণ করে তার বক্তব্যে বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের প্রিয়নেতা শরীফুল আলমের নির্দেশ ভৈরবে কোন সন্ত্রাসী ভাংচুর লুটপাট ও চাঁদাবাজি চলবেনা কেউ করলে তা ভৈরবের বিএনপির নেতাকর্মীরা তা শক্ত হাতে দমন করবে। এই এলাকায় বেস কয়েকটি ব‍্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাটের গঠনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক ব‍্যবসায়ীরা আমাদের ম‍েহমান এই কমলপুর এলাকার একটি সুনাম রয়েছে যা কয়েকটি ঘটনায় তা নস্ট হতে যাচ্ছে। এখন থেকে আমি এলাকার সকল সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুশিয়ার করে বলতে চাই আজ থেকে কেউ যদি সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনা ঘটায় তাহলে ব‍্যবসায়ী ভাইয়েরা ও এলাকার সচেতন জনতা মিলে তাদের কে বেধে আমাদের খবর দিবেন আমরা এসে তাদেরকে আইনের মাধ্যমে কঠিন শাস্তির ব‍্যবস্থা করবো। এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন এখন থেকে আপনারা আপনাদের সন্তানদের কঠিন ভাবে শাষন করে বলে দিবেন তারা যেন কোন সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত না হোন। হলে কিন্তু অভিভাবকদের জবাবদিহি করতে হবে এবং আপনাদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্ত পরিবারের ভর্তুকি দিতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা শরীফুল আলমকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে সবসময়ই আপনাদেরকে আমরা সেবা দিয়ে যেতে পারবো। সমাবেশে ব‍্যবসায়ী এলাকার মুরুব্বী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এস এম মন্জুরুল ইসলাম সবুজ। অনুষ্ঠানের শুরুতেই ব‍্যবসায়ীদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম কে-ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৪ অপরাহ্ণ
  • ১৯:৪০ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102