জুয়েল মিয়া ভৈরব প্রতিনিধঃ
কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল মোড়ক ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে,এবং ৪ কোটি ৪০ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে ।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রিদওয়ান আহমেদ রাফি। অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরীন। এসময় উপস্থিত ছিলেন, ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহীন, নরসিংদী শাখার রাজস্ব বিভাগের ডেপুটি রাজস্ব কর্মকর্তা মো. সোহেল রানাসহ যৌথবাহিনীর সদস্যরা। শিবপুর ইউনিয়নের শম্ভুপুরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীতে অভিযান পরিচালনা করেন যৌথবাহিনী।
তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো কোম্পানির মালিক চট্টগ্রামের বাসিন্দা লিটন মিয়া। এফ্যাক্টরিতে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটে কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে রয়েছে
দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানটিতে অবৈধ বা নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট উৎপাদন করে সরকারের কোটি কোটি টাকা
রাজস্ব ফাঁকি দিচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে রাজস্ব বিভাগের ম্যানেজ করে প্রতিদিন প্রতিমাসে প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতেন, এই অপরাধে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা।