ভৈরব প্রতিনিধিঃ
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আজ ১২মার্চ বৃহস্পতিবার ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে দুর্জয় মোড় ও তার সংলগ্ন এলাকায় রোড ক্যাম্পেইন পরিচালনা করা হয়। নিরাপদ সড়ক চাই(নিসচা)ভৈরব শাখা, উপজেলা প্রশাসন,এএসপি সার্কেল,হাইওয়ে পুলিশ,পরিবহন মালিক সমিতি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা)ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন,সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান,কার্যকরী সদস্য মোঃ জহিরুল হক ও লোকমান মিয়া,বাস মালিক সমিতির সভাপতি মোঃ বায়েছ মিয়া, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই যানজট নিরসন ও ট্রাফিক ক্যাম্পেইনের সময় দুর্জয় মোড়ের চারপাশের প্রায় ২০০ গজ এলাকায় কোনো পরিবহন যাত্রী ওঠানামা করেনি এবং বাস কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়। ফলে সামান্য সময়ের জন্যও যানজট সৃষ্টি হয়নি।এতে যাত্রী,চালক ও পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন—এ দৃশ্য যেন প্রতিদিনই থাকে।
উল্লেখ্য,নিরাপদ সড়ক চাই(নিসচা)ভৈরব শাখার স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে ভৈরবে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।