বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া ভৈরব,কুলিয়ারচর(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২ কেজি গাঁজাসহ মোছা. সুফিয়া খাতুন (৫৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী সুফিয়া খাতুন কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সুলু মিয়ার মেয়ে ও মো. আব্দুল মান্নানের স্ত্রী।
জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ‘আর্শীরবাদ মিষ্টান্ন ভান্ডার’-এর সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করে।
এসময় তার হেফাজত থেকে মোট ২ কেজি নেশাজাতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬০,০০০ (ষাট হাজার) টাকা।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
থানার কর্তব্যরত এসআই সুজন বিশ্বাস চলতি মাসে সফল ভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। প্রতি মাসেই তিনি ৫ থেকে ৬ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তা সফল করতে সক্ষম হয়। কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে ১৮ মাসে প্রায় অর্ধশত মাদক বিরোধী অভিযান সফল ভাবে পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস। এলাকার সচেতন মহল মনে করেন থানার প্রতিটি অফিসার এভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ব্যবসায়ীসহ মাদক থাকবেনা। তারা এসআই সুজন বিশ্বাসের মতো মাদকের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার জন্য থানার সকল অফিসারদের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102