বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

ভৈরবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধিঃ
ঢাকা–সিলেট মহাসড়ক ও কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যানজট নিরসন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ভৈরব হাইওয়ে পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এক মতবিনিময় সভাও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
ভৈরব হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি (হেডকোয়ার্টার অপারেশন) হাবিবুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ভৈরব সার্কেলের এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলাম, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ, রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন,ভৈরব বাস মালিক সমিতির সভাপতি আবু বায়েছ, জামায়াতে ইসলামী নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, নিসচার দুর্ঘটনা বিষয়ক সম্পাদক ও চালক প্রশিক্ষক আবেদ হোসেন পলাশ, শ্রমিকদল সভাপতি মোঃ সিয়াম মিয়া, সাংবাদিক শামীম আহমেদ ও সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় ভৈরব দুর্জয় চত্বরের চারপাশের ২০০ গজের মধ্যে যানবাহনে যাত্রী ওঠানামা বন্ধ করা,বাস কাউন্টার অন্যত্র স্থানান্তর, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা,যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এতে হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিরাপদ সড়ক চাই নেতৃবৃন্দ,পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে বলেন,ভৈরবের সকল স্তরের মানুষের সহযোগিতায় খুব দ্রুতই সড়কের যানজট নিরসনসহ অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102