বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
না ফেরার দেশে চলে গেলেন ভৈরবের রূপকার সাবেক মেয়র এডভোকেট ফখরুল আলম আক্কাছ,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শোক। কুলিয়ারচরে প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের চেক ও রোপা আমন প্রণোদনা বিতরণ। আমি এমডি নই,অর্থ পাচারের অভিযোগ কাল্পনিক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম,এমপি,, ভৈরব রেলওয়ে স্টেশনে ফুটবল খেলার বিরোধে দুই গ্রামের সংঘর্ষ দুই থানার ওসিসহ আহত ৭পুলিশ সদস্য ভৈরব রেলস্টেশনে সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, আহত ৩০জন ভাঙচুর কিশোরগঞ্জের ভৈরবে আধুনিক চিকিৎসা সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আল-ইনসাফ স্পেশালাইজড হসপিটাল উদ্বোধন করলেন বস্ত্র ওপাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃশরীফুল আলম। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত।

ভাষা শহীদদের প্রতি নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার শ্রদ্ধাঞ্জলি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় ভৈরব পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, নিসচার প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভৈরব বই মেলা পরিষদের সভাপতি মোঃ সুমন মোল্লা, সাবেক সদস্য ও সংস্কৃতিজন মতিউর রহমান সাগর, বই মেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ আফজাল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, নিসচা সদস্য জেসমিন আক্তার, আবেদ হোসেন পলাশ, মোঃ কাজল মিয়া, অনিমা হক স্মৃতিসহ নিসচা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন—মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদরা বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন। তাদের ত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নিসচা ভৈরব শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102