বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে ৬ হাজার জনবল ও নতুন যানবাহনের প্রস্তাব।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ভৈরব প্রতিনিধি:
দেশব্যাপী হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে অতিরিক্ত ৬ হাজার পুলিশ সদস্য নিয়োগ এবং প্রয়োজনীয় আধুনিক যানবাহন সরবরাহের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
ভৈরবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মহাসড়কগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এই প্রস্তাব বাস্তবায়িত হলে হাইওয়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সড়ক দুর্ঘটনা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও জানান, নতুন পুলিশ সদস্য নিয়োগের পাশাপাশি উন্নত প্রযুক্তিনির্ভর যানবাহন যুক্ত করা হলে টহল কার্যক্রম জোরদার হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া সহজ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে নজরদারি বাড়বে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আসবে।এসময় হাইওয়ে সিলেট রিজিয়নের এসপি মোঃ রেজাউল করিমসহ ভৈরব থানা পুলিশের কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102