বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে টানা অতিবৃষ্টি ও ক্ষতিগ্রস্ত কৃষক কৃষাণীদেরপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ মানবতার আলোকবর্তিকা রাজু সরকার: ভৈরব পৌরসভার ৪নং ওয়ার্ডে জনসেবার প্রতীক হয়ে উঠছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাতিল হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের টিফিনের খাবার ফিডিং। আধিপত্য বিস্তার নিয়ে ফেসবুক লাইভে গালাগালি গালমন্দের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুরুতর আহত। পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে নিসচা ভৈরব শাখার রোড ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ মাদকের প্রতিবাদ করায় কুলিয়ারচরে কাঠ ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল। কিশোরগঞ্জের ভৈরবে ল্যাব এইড হসপিটালের কর্তৃপক্ষের সঙ্গে পল্লী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে ভৈরবে ফারিয়ার মানববন্ধনওস্মারকলিপি প্রদান।

২৮ কেজি গাঁজাসহ কুলিয়ারচরের এক বিএনপি নেতা ডিএনসি কর্তৃক আটকের পর দল থেকে বহিষ্কার,

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ,জুয়েল মিয়া ভৈরব কুলিয়ারচর কিশোরগঞ্জ,,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান (৪৪) ২৮ কেজি গাজাসহ নেত্রকোনা ডিএনসি কর্তৃক আটক হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে,গত ১৫ এপ্রিল ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল ও সাধারণ সম্পাদক মোসলিম উদ্দিন রতন এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
প্রেস বিজ্ঞাপ্তিতে উল্লেখ করা হয়- ছয়সূতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদ সহ দলীয় সকল কর্মকান্ড থেকে বহিষ্কার করা হয়েছে।জানা যায়, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর বিশেষ অভিযানে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমানকে আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে গত ১৩ এপ্রিল সোমবার সকাল ৮টা ২০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানাধীন গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনা সড়কের দামিনা মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হয়।
তল্লাশিকালে নম্বরবিহীন একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা থেকে ১৩টি পোটলায় ২৭ কেজি এবং পৃথক একটি পোটলায় ১ কেজিসহ মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।
এ সময় সিএনজিটি জব্দ করা হয়, যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। পাশাপাশি একটি OPPO A95 মডেলের মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৪ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৩ লাখ ৬৪ হাজার টাকা।
আটকৃত ব্যক্তির নাম মো. জিল্লুর রহমান (৪৪)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের নন্দরামপুর এলাকায়। তিনি মৃত মো. একদিল মিয়ার ছেলে ও ছয়সূতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
ডিএনসি জানায়, আটকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩৫ অপরাহ্ণ
  • ১৮:৪৬ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102